জ্যামিতি
ত্রিভুজ ঃ
তিনটি বাহূ দ্বারা বেষ্টিত সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্র কে ত্রিভুজ বলে।
ত্রিভুজের বৈশিষ্ট্য ঃ
** ত্রিভুজের তিনটি বাহূ থাকবে
** ত্রিভুজের তিনটি কোণ থাকবে
** ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দু থাকবে
ত্রিভুজের প্রকারভেদ ঃ
বাহুর দৈর্ঘ র উপর নির্ভর করে ত্রিভুজ কে তিন ভাগে ভাগ করা যায় । যথা ঃ-
১। সম বাহু ত্রিভুজ ঃ যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ সমান, তাকে সম বাহু ত্রিভুজ বলে।
২। সমদ্বিবাহু ত্রিভুজ ঃ যে ত্রিভুজের যেকোন দুটি বাহুর দৈর্ঘ সমান, তাকে
সমদ্বিবাহু ত্রিভুজ বলে ।
৩। বিষম বাহু ত্রিভুজ ঃ যে ত্রিভুজের তিনটি বাহুর প্রতিটির দৈর্ঘ পরস্পরের থেকে
আলাদা, তাকে বিষম বাহু ত্রিভুজ বলে।
** ত্রিভুজ সংক্রান্ত সম্পূর্ণ ক্লাসের ভিডিও টি নীচে দেওয়া হল