তিন অঙ্কের সংখ্যাকে কার্ডের সাহায্যে প্রকাশ
দুই অঙ্কের সংখ্যাকে অর্থাৎ দশক স্থানীয় অঙ্ক পর্যন্ত সংখ্যা গুলিকে কার্ডের সাহায্যে প্রকাশ করার পদ্ধতি তোমরা দ্বিতীয় শ্রেণীতেই শিখে গেছ ।
একই পদ্ধতিতে তিন অঙ্কের সংখ্যা গুলিকে কার্ডের সাহায্যে প্রকাশ করতে হবে। তবে এই ক্ষেত্রে তোমরা যেই জিনিস টা নতুন শিখবে সেটা হল শতকের জন্য গোল কার্ড ব্যবহার করা।
অর্থাৎ তোমরা
এককের জন্য ব্যবহার করবে ( ▲ )কার্ড
দশকের জন্য ব্যবহার করবে ( ▅ ) কার্ড
শতকের জন্য ব্যবহার করবে ( ⬤ ) কার্ড
দ্বিতীয় শ্রেণীতে তোমরা জেনেছিলে যে , দশটি এককের কার্ড নিয়ে হয় একটি দশকের কার্ড।
সেই জন্য ১০ টি এককের কার্ড ( ▲ ) হয়ে গেলেই তোমরা সেগুলোর পরিবর্তে একটি
দশকের কার্ড ( ▅ ) নিয়ে আসতে ।
▲▲▲▲▲
▲▲▲▲▲ = ▅
আবার বিয়গের ক্ষেত্রে একটি দশকের ( ▅ ) কার্ডের বদলে নিয়ে আসতে দশটি
এককের কার্ড ( ▲ )
▅ == ▲▲▲▲▲
▲▲▲▲▲
** এবার আমরা নতুন যেটা শিখব সেটা হল - দশটি দশকের কার্ড ( ▅ ) নিয়ে হয় একটি
শতকের কার্ড ( ⬤ )
সেই কারনেই দশটি দশকের কার্ড ( ▅ ) হয়ে গেলেই আমরা সেগুলির পরিবর্তে একটি
শতকের কার্ড ( ⬤ ) নিয়ে আসব ( যোগের ক্ষেত্রে )
▅ ▅ ▅ ▅ ▅
সেই কারনেই দশটি দশকের কার্ড ( ▅ ) হয়ে গেলেই আমরা সেগুলির পরিবর্তে একটি
শতকের কার্ড ( ⬤ ) নিয়ে আসব ( যোগের ক্ষেত্রে )
▅ ▅ ▅ ▅ ▅
▅ ▅ ▅ ▅ ▅ = ⬤
আবার, বিয়োগের ক্ষেত্রে, প্রয়োজন হলে একটি শতকের কার্ডের ( ⬤ ) পরিবর্তে দশটি
দশকের কার্ড ( ▅ ) নিয়ে আসবো ।
আবার, বিয়োগের ক্ষেত্রে, প্রয়োজন হলে একটি শতকের কার্ডের ( ⬤ ) পরিবর্তে দশটি
দশকের কার্ড ( ▅ ) নিয়ে আসবো ।
⬤ = ▅ ▅ ▅ ▅ ▅
▅ ▅ ▅ ▅ ▅
এবার কিছু উদাহরণ দেখা যাক। নীচের উদাহরণ গুলো লক্ষ্য করো।
উদাহরন-১ শ দ এ
মনে করো ৩২৬ সংখ্যা টিকে কার্ডের সাহায্যে প্রকাশ করতে হবে
প্রথম ধাপ ঃ- সংখ্যাটিকে স্থানীয় মানে সাজাতে হবে
যেমন, শ দ এ
৩ ২ ৬
দ্বিতীয় ধাপ ঃ- স্থানীয় মান দেখে সঠিক কার্ড সঠিক সংখ্যায় নির্বাচন করা।
যেমন, এক্ষেত্রে শতকের ঘরে ৩ থাকায় তিনটি শতকের কার্ড ( ⬤ ) নিতে হবে
অর্থাৎ, এক্ষেত্রে শতকের কার্ড হবে-- ⬤⬤⬤
আবার, এক্ষেত্রে দশকের ঘরে ২ থাকায় দুটি দশকের কার্ড ( ▅ ) নিতে হবে
অর্থাৎ, এক্ষেত্রে দশকের কার্ড হবে-- ▅ ▅
এবং, এক্ষেত্রে এককের ঘরে ৬ থাকায় ছয়টি এককের কার্ড ( ▲ ) নিতে হবে।
অর্থাৎ, এক্ষেত্রে এককের কার্ড হবে -- ▲▲▲▲▲
▲
সুতরাং, ৩ ২ ৬ সংখ্যাটিকে কার্ডের সাহায্যে প্রকাশ করলে সংখ্যাটি হবে নিম্নরুপ
শ দ এ
৩ ২৬ = ⬤⬤⬤ ▅ ▅ ▲▲▲▲▲
▲
উদাহরণ ২ ঃ-
শ দ এ
এবার আমরা ৪ ০ ২ সংখ্যা টিকে কার্ডের সাহায্যে প্রকাশ করব।
প্রথম ধাপ ঃ- সংখ্যাটিকে স্থানীয় মানে সাজাতে হবে
যেমন, শ দ এ
৪ ০ ২
দ্বিতীয় ধাপ ঃ - স্থানীয় মান দেখে সঠিক কার্ড সঠিক সংখ্যায় নির্বাচন করা।
যেমন, এক্ষেত্রে শতকের ঘরে ৪ থাকায় শতকের কার্ড ( ⬤ ) নিতে হবে চারটি ।
অর্থাৎ, এক্ষেত্রে শতকের কার্ড হবে-- ⬤⬤⬤⬤
আবার দশকের ঘরে "০" থাকায় এখানে দশকের কার্ড ( ▅ ) একটাও থাকবে না।
এবং, এখানে এককের ঘরে ২ থাকায় এককের কার্ড ( ▲ ) নিতে হবে দুটি ।
অর্থাৎ, এক্ষেত্রে এককের কার্ড হবে-- ▲▲
সুতরাং, ৪০২ সংখ্যাটিকে কার্ডের সাহায্যে প্রকাশ করলে সংখ্যাটি হবে নিম্নরুপ
শ দ এ
৪ ০ ২ = ⬤⬤⬤⬤ ▲▲
শ দ এ
উদাহরণ-৩ এবার আমরা ৪ ২ ০ সংখ্যাটিকে কার্ডের সাহায্যে প্রকাশ করব ।
প্রথম ধাপ ঃ- সংখ্যাটিকে স্থানীয় মানে সাজাতে হবে
যেমন, শ দ এ
৪ ২ ০
দ্বিতীয় ধাপ ঃ- শতকের ঘরে ৪ থাকায় শতকের কার্ড হবে চারটি, অর্থাৎ- ⬤⬤⬤⬤
দশকের ঘরে ২ থাকায় দশকের কার্ড হবে দুইটি , অর্থাৎ- ▅ ▅
এককের ঘরে "০" থাকায় এককের কার্ড একটিও থাকবে না ।
সুতরাং, ৪ ২ ০ সংখ্যাটিকে কার্ডের সাহায্যে প্রকাশ করলে সংখ্যাটি হবে নিম্নরুপ
শ দ এ
৪ ২ ০ = ⬤⬤⬤⬤ ▅ ▅
No comments:
Post a Comment